রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন মৃতদের মধ্যে ৭ জনই করোনা উপসর্গে এবং ১ জন করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন। মৃত ৮ জনের মধ্যে রাজশাহীর ৩, জন নওগাঁর ২জন, চাঁপাইনবাবগঞ্জের, নাটোর ও কুষ্টিয়ার একজন করে বাসিন্দা রয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৫ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৩ জন। হাসপাতালটিতে শুধু সেপ্টেম্বরের ২২ তারিখ পর্যন্ত মারা গেছেন ১৩৮ জন, যাদের মধ্যে পজিটিভ ৩৯ জন। রামেক হাসপাতালের পরিচালকের তথ্য মতে, এই মুহূর্তে রাজশাহীতে করোনায় আক্রান্তের হার ০৭ দশমিক ৪৫ শতাংশ।
ইত্তেফাক/এমআর
