টাঙ্গাইল জেলায় মির্জাপুর থানার উয়ার্শী ইউনিয়নে দেউলীপাড়া গ্রামে দু সহস্রাধিক মানুষের বসবাস। দুঃখজনক যে এ গ্রামে আধুনিকতার ছোঁয়া লাগেনি। স্বাধীনতার পর গ্রামের উলেখযোগ্য কোনো উন্নতিও হয়নি। নেই কোনো প্রাইমারি বা হাই স্কুল। গ্রামের মানুষগুলো অসুস্থ হলে নেই সেবামূলক কোনো ক্লিনিক বা হাসপাতাল। এভাবেই দিনের পর দিন ছোট থেকে বৃদ্ধ মানুষ কষ্ট করে আসছে। এই অবস্থা থেকে গ্রামের মানুষ মুক্তি চায়।
দিলখোলাশা জাহিদ খান
ওয়ার্শী, মির্জাপুর, টাঙ্গাইল
