কাজ না থাকায় বেকার গঙ্গাচড়ার কৃষিশ্রমিক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন গঙ্গাচড়ার কৃষিশ্রমিকরা। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। ফলে কেউ ছুটছেন শহরে, কেউবা পেশা বদল করতে বাধ্য হচ্ছেন। কৃষিশ্রমিক মাসুদ, একরামুল ও রমজান জানান, আমন ধান লাগানোর পর থেকে দুই মাস ধরে তাদের কাজ নেই। ধানের কাটামাড়ি আসতে এখনো দেড় মাস লাগবে। উপজেলায় কাজ না থাকায় তারা শহরে যাচ্ছেন। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, কাজ না থাকায় শ্রমিকদের ঘরে ঘরে অভাব। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিমুল হক বলেন, অক্টোবর থেকে কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তবে এখনো চিঠি পাইনি।