গুরুদাসপুরে খেলার মাঠ রক্ষার দাবি

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

গুরুদাসপুরে খেলার মাঠ নষ্ট করে বিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণকাজ চলছে। এই মাঠটি রক্ষার দাবি জানিয়ে বুধবার সকালে এলাকাবাসী ঐ বিদ্যালয় মাঠেই বিক্ষোভ শেষে মানববন্ধন করে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেন তারা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহাদত হোসেন রান্টু বলেন, মাঠটি রক্ষা করতে গেলে ওয়াসব্লকটি ভেঙে ফেলতে হবে। উপজেলা প্রকৌশলী মিলন হোসেন জানান, মাঠটি সাধ্যমতো রক্ষা করেই ভবন নির্মাণকাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন বলেন, অভিযোগটি তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।