চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহরের পার্শ্বডাঙ্গা ইউনিয়নের পার্শ্বডাঙ্গা বাজারসংলগ্ন চিকনাই নদীতে চলছে সপ্তাহব্যাপী কলাগাছের ভেলা বাইচ। মঙ্গলবার থেকে স্থানীয় সজনাই ইয়ং স্টার ক্লাবের আয়োজনে ব্যতিক্রমধর্মী এ বাইচ শুরু হয়েছে। এ দিন প্রতিযোগিতার উদ্বোধন করেন পার্শ্বডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আজাহার আলী। মো. কামাল উদ্দিন মহুরীর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, ইউপি সদস্য মো. নুরুজ্জামান প্রমুখ। আয়োজকরা জানায়, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এমন আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সাতটি দল অংশ গ্রহণ করেছে।
