মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে মাটিলা সীমান্ত দিয়ে বুধবার ভোরে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে শিশুসহ তিন ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধীনস্ত মাটিলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মাটিলা মাঠ থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন ভারতের চব্বিশ পরগনা জেলার গাইঘাটা থানার শিমুলপুর গ্রামের বিজয় বিশ্বাসের ছেলে দিপঙ্কর (২৩) ও তার মেয়ে দিয়া বিশ্বাস (৫) এবং একই জেলার গাংনাপুর থানার রাখালগাছি গ্রামের আশারুল মন্ডলের ছেলে রফিকুল মন্ডল (৩৭)।  মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।