চাটমোহরে বাদাই ও সোঁতি জাল ধ্বংস

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহর উপজেলা মত্স্য দপ্তরের অভিযানে মঙ্গলবার বিকেলে নিষিদ্ধ বাদাই ও সোঁতি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলার নিমাইচড়া ও সমাজ এলাকার গুমানী নদীতে অবৈধ সোঁতিজাল ও বাদাই জাল জব্দ করেন উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়। এ সময় থানার পুলিশ উপস্থিত ছিল। মত্স্য কর্মকর্তা জানান, নিষিদ্ধ কারেন্ট, চায়না ও সোঁতি জালের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।