জয়পুরহাটে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৫

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে জয়পুরহাট-বগুড়া বাইপাস সড়কের দাদড়া ফকির পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান। গ্রেফতারকৃতরা হলেন—জয়পুরহাট সদর উপজেলার ধারকি বাগিচা পাড়া গ্রামের রিপন চন্দ্র সরকার, ক্ষেতলাল উপজেলার জিয়াপুর গ্রামের উজ্জল চন্দ্র দাস, পাঁচবিবি উপজেলার দেবখন্ডা গ্রামের সোহেল মাহমুদ ও বগুড়ার শিবগঞ্জের কিচক গ্রামের মুকুল সরকার।

ওসি আলমগীর জাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, পিকআপ ভ্যানসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।