শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাসবাজার ক্যাইঠাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক তসলিম উদ্দিন ঐ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সকালে মাঠে কাজ শেষে বাড়ি ফিরে নিজ শোয়ার ঘরে ফ্যানের সুইচ অন করতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে শিবগঞ্জ আদর্শ হাসপাতালে নিলে দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান। কানসাট ইউপি চেয়ারম্যান বেনাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
