ঘিওর (মানিকগঞ্জ): ঋতু পরিক্রমায় এখন শীতকালের শেষভাগ। প্রকৃতিতে বসন্তের ছোঁয়া লাগতে এখনো বাকি। কিন্তু ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জে ইতোমধ্যে গাছে গাছে পাপড়ি মেলেছে পলাশ ফুল। ঘিওরের বেপারী পাড়াসহ বিভিন্ন এলাকায় বিশেষ করে গাঁয়ের মেঠো পথের ধারে অযত্নে-অবহেলায় বেড়ে ওঠা পলাশ গাছের কোলজুড়ে হেসে উঠেছে রক্তিম ফুল। মানিকগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন নেত্রী লক্ষী চ্যাটার্জ্জী আক্ষেপের সুরে বলেন, দিন দিন পলাশ ফুল গাছ উজাড় হতে থাকায় প্রকৃতির রূপ ম্লান হয়ে যাচ্ছে। এব্যাপারে সরকারি-বেসরকারি পর্যায়ে পলাশ গাছ লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। আগে গ্রামগঞ্জের সবখানে এই ফুল পাওয়া গেলেও এখন এর দেখা পাওয়া খুবই দুষ্কর। কিন্তু আবহমান বাংলার প্রাকৃতিক রূপ ধরে রাখতে রক্তরাঙা এই পলাশ ফুলের যে খুবই প্রয়োজন —মোঃ শফি আলম
