ইত্তেফাক রিপোর্ট
সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৯টির বা ৫৫ দশমিক ৫৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে দেশ গার্মেন্টসের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮২ দশমিক ২০ টাকা। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৬৪ দশমিক ৪০ টাকা। অর্থাত্, কোম্পানিটির শেয়ারদর ১৭ দশমিক ৮০ টাকা বা ৬ দশমিক ৩০ শতাংশ কমেছে। এর মাধ্যমে দেশ গার্মেন্টস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে। গতকাল ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ইনসিওরেন্সের ৬ দশমিক ১৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৫ দশমিক ৭৫ শতাংশ, ইবনে সিনার ৫ দশমিক ৩০ শতাংশ, রূপালী ইনসিওরেন্সের ৫ দশমিক শূন্য ১ শতাংশ, আইএলএফএসএলের ৪ দশমিক ৯০ শতাংশ, ইসলামী ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৩ শতাংশ, আলিফ ইন্ডাস্ট্রিজের ৪ দশমিক ১৭ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৪ দশমিক ১৭ শতাংশ এবং সিনোবাংলা ইনসিওরেন্সের শেয়ারদর ৩ দশমিক ৪২ শতাংশ কমেছে।
