গাজীপুরে ছয় অবৈধ ইটভাটা মালিককে জরিমানা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২২

গাজীপুর: সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের ডগরী এলাকায় রবিবার পরিবেশ অধিদপ্তর এবং গাজীপুর জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয়টি অবৈধ ইটভাটাকে জরিমানা করেছে। এ সময় ইটভাটার মালিকদের কাছ থেকে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তানিয়া ভুঁইয়া এসব জরিমানা আদায় করেন। গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আঃ সালাম সরকার জানান, মেসার্স ডগরী ব্রিক্স, মেসার্স ডগরী ব্রিক্স-১, মেসার্স মেঘনা ব্রিক্স ও মেসার্স লবণদহ ব্রিক্সকে এক লক্ষ টাকা করে সর্বমোট চার লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স পাইনশাইল ব্রিক্স-২ এবং মেসার্স ডগরী ব্রিক্স-২ নামে দুটি ইটভাটাকে ৫০ শতাংশ ফাঁপা ইট প্রস্তুত না করায় ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভেকু দিয়ে ভেঙে ফেলা হয় ইট                —ইত্তেফাক