উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী বশির আহমেদের সুযোগ্য কন্যা কণ্ঠশিল্পী হোমায়রা বশিরকে সম্প্রতি স্পেশাল কন্ট্রিবিউশন ইন মিউজিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়। রাজধানীর একটি হোটেলে গোল্ডেন জুবিলী অ্যাওয়ার্ড সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ, সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি। প্রধান আলোচক ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটসের আয়োজনে সংগঠনটির সভাপতি এড. লুত্ফুল আহসান বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহরিয়ার স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রফেসর ড. হামিদা খানম পিএইচডি, আরটিভির চিফ ইঞ্জিনিয়ার ও বরাত জনকল্যাণ ফাউন্ডেশনের (রাজবাড়ি) প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার নেসারুল হক, অতিরিক্ত সচিব ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিরজাদা শহীদুল হক, প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ফেরদৌস আরা, গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।
