ইয়াং স্টারের উপস্থাপনায়

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪২

 

জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। ‘গলা ছেড়ে গাও’ স্লোগানে এই রিয়েলিটি শো’তে উপস্থাপনায় দেখা যাবে মডেল ও অভিনেতা ইমতু রাতিশ এবং রুহানি লাবন্যকে। ক্যারিয়ারে প্রথমবারের মতো এ দুজন একসঙ্গে কোনো সংগীত রিয়েলিটি শো’র উপস্থাপনা করবেন। এতে বিচারকের আসনে বসবেন জনপ্রিয় সুরকার গায়ক ও সংগীত পরিচালক ইবরার টিপু, সংগীতশিল্পী প্রতীক হাসান ও কণ্ঠশিল্পী পড়শী। এ সম্পর্কে ইমতু রাতিশ বলেন, ‘আরটিভি’র  নতুন এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি ভীষণ আনন্দিত। আরটিভি আমার ওপর যে দায়িত্ব দিয়েছে আশা করি তা ভালোভাবে পালন করতে পারব।’ রুহানি লাবন্য বলেন, ‘আমার ক্যারিয়ারে এটাই প্রথম কোনো সংগীত রিয়েলিটি শো’র উপস্থাপনার সুযোগ। সবার কাছে দোয়া চাই আমি যেন ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি।’

প্রসঙ্গত, রিয়েলিটি শো’র নিবন্ধন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর।