ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশনের অসহায়দের মধ্যে রিকশা প্রদান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

ফ্রেন্ডস ফরএভার ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় একটি স্বেচ্ছাসেবী ও অলাভজনক সংগঠন। প্রতিনিয়ত অসহায় মানুষের সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে এই সংগঠন। প্রতি মাসে একবেলা আহার নামে দুস্থ মানুষের মধ্যে উন্নত খাবার বিতরণ করে আসছে সংগঠনটি।

বাংলাদেশের প্রত্যন্ত পাহাড়ি মেয়েদের সেলাই মেশিন, স্কুলছাত্রদের শিক্ষাসামগ্রী, কম্বল ও শীতের কাপড় নিয়মিতভাবে বিতরণ করছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ঢাকার জুরাইনে সংগঠনের সদস্যদের নিজস্ব জাকাত তহবিল থেকে অসহায় চার জনকে চারটি রিকশা প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি