বরিশালে শ্রমিক সমাবেশ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৪

বরিশাল অফিস

ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্সপ্রদানসহ চার দফা দাবিতে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচি সফল করতে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে ব্যাটারি চালিত রিকশা ভ্যান, ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ ও বরিশাল রিকশাভ্যান চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।