মুন্সীগঞ্জে উগ্রবাদ বিরোধী ছাত্র সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কাউন্টার টেরোরিজমের উদ্যোগে এবং ইউএনডিপির সার্বিক সহযোগিতায় এই সংলাপ হয়। শনিবার রাতে সার্কিট হাউজে পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মো:মনিরুল ইসলাম বিপিএম বার পিপিএম বার।
মো. মনিরুল ইসলাম বলেন, জঙ্গিবাদ এবং উগ্রবাদ যাতে সমাজে নতুন করে গজাতে না পারে সেই জন্য সর্বপ্রথম সন্তানের পিতা মাতা থেকে শুরু করে শিক্ষকদের দায়িত্ব পালন করতে হবে, নজর রাখতে হবে নিজ সন্তান বা নিজ ছাত্র-ছাত্রীদের প্রতি। তিনি বলেন, ইসলাম ধর্মেতো নয়ই, কোনো ধর্মেই জঙ্গিবাদের আশ্রয় নেই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আইনজীবী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এ সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), ইউএনডিপির প্রোগ্রাম এক্সপার্ট গ্যাবরিলা রেবেকা জন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই তালুকদার, মুন্সীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম।
