সাভারে নিখোঁজ হওয়ার ২০ দিন পরও সন্ধান মেলেনি শিশু হাবিবার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:২৫

সাভারে নিখোঁজ হওয়ার ২০ দিন পরও খোঁজ মেলেনি ১০ বছরের শিশু হাবিবার। গত ২১ জানুয়ারি বাসা থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ হালিম সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শিশুটির পিতা হালিম জানান, ২১ জানুয়ারি সন্ধ্যায় তার মেয়ে হাবিবা সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার নিজ বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী ইমান্দিপুর মহল্লার এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য বের হয়; কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে তার ওই আত্মীয়ের বাসায় পৌঁছেনি এবং নিজের বাসায়ও ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশু সন্তানকে হারিয়ে বাবা-মা এখন পাগলপ্রায়।