দুদকের নতুন সচিব দিলোওয়ার বখত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫১

দুর্নীতি দমন কমিশনের সচিব হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ দিলোওয়ার বখত। তিনি দুদকের সাবেক সচিব ড. মো. শামসুল আরেফিনের স্থলাভিষিক্ত হলেন। গতকাল রবিবার তিনি যোগদান করেই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি কর্মকর্তাদের  উদ্দেশে বলেন, কমিশনের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে স্বচ্ছতা ও একাগ্রচিত্তে দায়িত্বপালন করতে হবে। তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

তিনি দুদকে যোগদানের আগে সচিব পদে পদোন্নতি পেয়ে পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক ও অবকাঠামো বিভাগের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন) এবং অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।