শরত্

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

সাদা মেঘের পালক ছুঁয়ে

আকাশ যেন রইলো নুয়ে

ছেঁড়া ছেঁড়া মেঘের তুলো

মনকে করে ভীষণ ভুলো

ভুলো মনে উদাস হাওয়া

মিটে গেল চাওয়া-পাওয়া

মনকে যখন মনেই খুঁজি

অমনি আসে শরত্ বুঝি

ঝিরঝিরানি বাতাস নিয়ে

কানে কানে যায় জানিয়ে

ফিরে এলাম ঋতুর টানে

নদী-পাড়ের কাশবাগানে।

 

কাশবাগানে বাঁশবাগানে

ঘাসবাগানের ঘাসে

শিশিরঝরা নিশির মাঝে

শরত্ আবার আসে।