ও জোনাকি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

চাঁদের আলোয় মাঠ ভেসে যায়

বন ভেসে যায় বন,

দূরের দেশে ডানা মেলে

মন ভেসে যায় মন।

 

শিউলি ফুলের ঘ্রাণে সবার

প্রাণ ভরে যায় প্রাণ,

বুকের ভেতর খুশির পাখি

গান গেয়ে যায় গান।

 

বাঁশবাগানে নেমে আসে

মায়াবী ওই চাঁদ,

মায়ের কাছে গল্প শোনার

খুব জেগে যায় সাধ!

 

জোসনাধোয়া উঠোনে আজ

গল্প বলেন মা,

ও জোনাকি, শুনবি নাকি

একটু শুনে যা!