[কবি ও গীতিকার গোলাম মোর্শেদ চন্দন]
পরশে থাকে না পাপ মোহ মায়া গ্লানি
পরশ সরসই থাকে মানি বা না মানি
জানি, পরশ না পেলে প্রেম কত আর থাকে প্রতীক্ষায়
একাকী আপন মনে যেতে যেতে বলে চলে যায়—
খোঁজো, কী ভাবে হারালে
প্রগাঢ় ভালোবাসা প্রেমের উত্তাপ
দ্যাখো পাতাগুলো শুকিয়েছে
কতটা শুশ্রূষাহীন মনের আড়ালে
তারপর করো পরিতাপ
