নান্দাইলে ধানখেতের পাশ থেকে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু বক্কর ছিদ্দিক বলেন, অজ্ঞাত ঐ পুরুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, বুধবার রাতে বৃদ্ধ লোকটিকে হত্যার পর তার লাশ এখানে ফেলে রেখে যায় ঘাতকরা।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. ওবায়দুর রহমান জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। ঐ ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থল থেকে একটি ছুরি পাওয়া গেছে।
