নারী শিক্ষার অগ্রদূত, একুশে পদক প্রাপ্ত নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানীর ১১৮তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার লাকসামে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম সাইফুল আলমের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফারহানুর রহমান প্রমুখ।
