মহেশপুরে বুধবার রাতে ইজিবাইক ছিনতাইকালে সংঘবদ্ধ দলের তিন হোতাকে আটক করেছে পুলিশ। উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের কাকিলাদাড়ি নামক স্থানে ইজিবাইক ছিনতাইকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন সাঁড়াতলা গ্রামের মফিজুল ইসলাম, একই গ্রামের লিংকন ও সুমন। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালে পুলিশ গিয়ে তিন জনকে আটক করে।
