বরিশাল অফিস ও উজিরপুর সংবাদদাতা
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শিকদার বাচ্চু। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস এম জামাল হোসেনসহ হাসপাতালের চিকিত্সক ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সিস্টেম স্থাপন বাস্তবায়ন করেছে উপজেলা পরিষদ।
