চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলাসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ও কারাদণ্ডাদেশপ্রাপ্ত পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা জানান, মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওয়ারেন্টভুক্ত, সাজাপ্রাপ্ত এবং মাদকসহ গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
