আসেনসিওর হ্যাটট্রিকে রিয়ালের বড় জয়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

পুরোনো ক্লাবের বিপক্ষে গোল করলে বেশির ভাগ ফুটবলারকেই আগ্রাসি উদ্যাপন করতে দেখা যায় না। ক্লাবের প্রতি ভক্তি, শ্রদ্ধা থেকেই এমনটা করে থাকেন। ব্যতিক্রম ছিলেন না মার্কো আসেনসিও। তবে একটা জায়গায় অবশ্য আলাদা ২৫ বছর বয়সি ফরোয়ার্ড। পেশাদার ফুটবলে নিজের প্রথম হ্যাটট্রিকের দিনেও নিজেকে বেঁধে রেখেছিলেন উদ্যাপনের সাদামাটা রূপে। কারণ মায়োর্কা থেকেই যে ফুটবলে হাতেখড়ি তার। হ্যাটট্রিক মানেই দলের বড় জয়! রিয়াল মাদ্রিদও সেটি পেয়েছে। সান্তিয়াগো বের্নাব্যুতে মায়োর্কাকে ৬-১ গোলে হারায় স্বাগতিকরা। একই সঙ্গে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান বজায় রেখেছে কার্লো আনচেলত্তির দল।

আসেনসিওর দিনেও আড়ালে থাকেননি দুর্দান্ত ফর্মে থাকা করিম বেনজেমা। গোল উত্সবের শুরুটা হয় তার হাত ধরেই। আসেনসিওর (২৪,২৯ ও ৫৫) দুটি গোলে সহায়তার পর ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। তাতেই লা লিগায় ২০০ গোলের মাইলফলক সপর্শ করেন এই ফরোয়ার্ড। লা লিগায় চলতি মৌসুমে এটি তার অষ্টম গোল (সর্বোচ্চ)। রিয়ালের হয়ে বাকি গোলটি করেন ইসকো।

কোচ আনচেলত্তির অধীনে এই প্রথম শুরুর একাদশে সুযোগ পেয়েছে আসেনসিও। ম্যাচ শেষে এই স্প্যানিশ ফরোয়ার্ড বলেন, ‘আমি খুবই খুশি। আজ (পরশু রাতে) সুযোগ পেয়েছিলাম শুরু থেকে খেলার। আমি জানতাম আমাকে আমার সর্বোচ্চটা দিতে হবে।’

অবশেষে জয় পেল জুভেন্তাস

সিরি আ’য় প্রথম চার ম্যাচে জয়হীন। তাই পয়েন্ট টেবিলে অবস্থান ছিল রেলিগেশন পর্যায়ে অবশেষে পঞ্চম ম্যাচে এসে জয় পেল জুভেন্তাস। স্পেিজয়াকে ৩-২ গোলে হারিয়ে ১৮ থেকে ১৫-তে উঠে আসে তারা। তবে সেজন্য আলবের্তো পিকো স্টেডিয়ামে প্রচুর ঘাম জড়াতে হয়েছে। ৪৯ মিনিটে ২-১ গোলে পিছিয়ে থাকার পর প্রত্যাবর্তনের গল্প লিখেন ফেদেরিকো কিয়েজা (৬৬ মিনিট) ও ম্যাথিউ ডি লিট (৭২)। দিনের অপর ম্যাচে ভেনেিজয়াকে ২-০ গোলে হারিয়েছে টেবিলের দুইয়ে থাকা এসি মিলান।

পিএসজির নাটকীয় জয়

শেষ মুহূর্তের গোলে আরো একবার নাটকীয় জয় পেল পিএসজি। স্তাদে সাত সিম্ফোরিয়ানে মেত্জকে ২-১ গোলে হারায় তারা। দুটো গোলই করেন আশরাফ হাকিমি। হাঁটুর ইনজুরির কারণে এ ম্যাচে খেলেননি লিওনেল মেসি। 

ইউনাইটেডের বিদায়

এই তো কদিন আগেই ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু দ্বিতীয় সারির দল নিয়ে লিগ কাপে পারল না তারা। ৯ মিনিটে নিজের একমাত্র গোলে রেড ডেভিলদের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় করেন ম্যানুয়েল ল্যানজিনি।   

একনজরে

n  রিয়াল           ৩-০ মায়োর্কা

n  ভিয়ারিয়াল     ৪-১ এলচে

n  স্পেিজয়া      ২-৩ জুভেন্তাস

n  এসি মিলান     ২-০ ভেনেিজয়া

n  চেলসি (পি)    ১-১  ভিলা

n  আর্সেনাল        ৩-০ উইম্বলডন

n  ম্যান ইউনাইটেড     ০-১   ওয়েস্ট হাম