চট্টগ্রামে টেস্ট ক্রিকেটারদের নিয়ে গড়া বাংলাদেশ ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে দাপট দেখাচ্ছে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) দল। গতকাল ম্যাচের দ্বিতীয় দিন শেষে মুমিনুল হকের ‘এ’ দলের বিরুদ্ধে ৫৬ রানে এগিয়ে আছে আকবর আলীর এইচপি। গতকাল সকালে ‘এ’ দলের প্রথম ইনিংস শেষ হয়েছে ২৩১ রানে। পরে মাহমুদুল হাসান জয়, আকবর আলীর হাফ সেঞ্চুরিতে দিন শেষে প্রথম ইনিংসে এইচপির সংগ্রহ ৮ উইকেটে ২৮৭ রান। জয় ৭৩, আকবর আলী ৫১, তৌহিদ হূদয় ৪৭, আনিসুল ইসলাম ইমন ৩৫ রান করেন। রেজাউর রহমান ৫ রানে অপরাজিত আছেন। ‘এ’ দলের পক্ষে রাকিবুল হাসান ৩টি, খালেদ আহমেদ ২টি, নাঈম হাসান, রাহী, শহীদুল ১টি করে উইকেট পান।
