উজবেকিস্তানে এশিয়ান কাপ ফুটবলের গ্রুপ পর্বের খেলায় দুই ম্যাচ হেরে এখন হোটেলে বসে আছেন বাংলার নারী ফুটবলার সাবিনা খাতুন, সানজিদা, রূপনা চাকমা, তহুরা খাতুন, শিউলীরা। ঢাকায় ফিরতে সময় লাগবে। এই ফাঁকে বাংলাদেশ নারী ফুটবল দল একটি প্রীতি ম্যাচ খেলবে। আগামী ২৬ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচ সেই একই স্টেডিয়ামে। ২৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবে নারী ফুটবল দল।
এশিয়ান কাপ ফুটবলের দুই ম্যাচের দুইটিতে ১০ গোল হজম করেছে। প্রথম খেলায় জর্ডানের বিপক্ষে ৫-০ এবং দ্বিতীয় ও শেষ খেলায় ইরানের বিপক্ষে ৫-০ গোলে হেরে ‘জি’ গ্রুপ হতে বিদায় নেওয়া কোচ গোলাম রাব্বানী ছোটনের বাংলাদেশ।
