আড়াইহাজারে পানিতে পড়ে আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্ডী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ঐ গ্রামের বাদল মিয়ার ছেলে।
জানা গেছে, শিশুটি তার বড় বোনের সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে হঠাত্ পানিতে পড়ে যায়। বড় বোন বাড়িতে এসে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক মোশাররফ হোসেন ঘটনা নিশ্চিত করেন।
