ভিওআইপি সরঞ্জামসহ আটক ৪

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০৭

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ভিওআইপি সরঞ্জামাদিসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব। গতকাল র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, ফকিরাপুল এলাকায় র্যাব-১০-এর অভিযানে ভিওআইপি সরঞ্জামাদিসহ অবৈধ ভিওআইপি ব্যবসা চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে।