যশোরে গণপিটুনির শিকার যুবকের পুলিশ হেফাজতে মৃত্যু

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:২৪

যশোরে চাঁদাবাজির অভিযোগে গণপিটুনির শিকার যুবকের ‘পুলিশ হেফাজতে’ মৃত্যু হয়েছে। নিহত রবিউল ইসলাম (৩৬) যশোর শহরের পালবাড়ী পাওয়ার হাউজ এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। বৃহস্পতিবার বিকালে গণপিটুনির শিকার হওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়। রবিউলের বিরুদ্ধে ইজিবাইক থেকে চাঁদাবাজির অভিযোগে হত্যা ও চাঁদাবাজি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চুয়াডাঙ্গার দর্শনা এলাকার আব্দুল মালেক নামে এক ব্যক্তি বৃহস্পতিবার যশোর থেকে ইজিবাইক কিনে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন। বিকালে যশোর-ঝিনাইদহ মহাসড়কের চূড়ামনকাটি বাজার এলাকায় ঐ পিকআপ আটকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন রবিউল। এ সময় বাগিবতণ্ডার একপর্যায়ে স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দেয়। পরে গণপিটুনির শিকার রবিউলকে পুলিশে হস্তান্তর করা হয়।