হাইতি অভিবাসীদের ফেরত, মার্কিন কূটনীতিকের পদত্যাগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৩১

হাইতিতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি পতদ্যাগ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে হাইতির অভিবাসীদের অমানবিকভাবে ফেরত পাঠানোয় তিনি আকস্মিকভাবেই পদত্যাগ করেন। ওয়াশিংটনের কাছে পাঠানো এক চিঠিতে তিনি পদত্যাগের ঘোষণা দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই খবরের সত্যতা নিশ্চিত করেছে। খবর বিবিসির

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছে পাঠানো এক চিঠিতে হাইতিতে নিযুক্ত বিশেষ মার্কিন দূত ড্যানিয়েল ফুটে বলেন, শত শত হাইতি অভিবাসী ও অবৈধ অভিবাসীদের এমন অমানবিকভাবে ফেরত পাঠানোর সরকারের সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারছি না। কারণ, হাইতির বর্তমান অবস্থা খুবই খারাপ। ধসে পড়া রাষ্ট্রটি ফেরত আসা এসব অভিবাসীর সমর্থন দিতে সক্ষম নয়। গত সপ্তাহে টেক্সাস ব্রিজের নিচে অবস্থান      করা প্রায় ১৩ হাজার অভিবাসীকে ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। কারণ, সেখানে খাবার এবং প্রয়োজনীয় স্যানিটেশন সরবরাহে হিমশিম খাচ্ছে স্থানীয় পুলিশ। সেখানে কেবল হাইতিই নয়, কিউবান, পেরুভিয়ান, ভেনিজুয়েলানস এবং নিকারাগুয়ানরাও রয়েছে। গত রবিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রায় দেড় হাজার হাইতি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে।