অস্ট্রেলিয়ার সঙ্গে জোট তৈরির কথা আগেই ঘোষণা করেছিল আমেরিকা ও ব্রিটেন। ভারত-প্রশান্ত মহাসাগরীয় এই জোটে ভারত বা জাপান থাকবে না কেন—তা নিয়ে প্রশ্ন উঠেছিল। যদিও জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে, ভারত বা জাপানের এই চুক্তিতে থাকার কোনো সম্ভাবনা নেই। ব্রিটেন, আমেরিকা ও অস্ট্রেলিয়ার ত্রিপাক্ষিক ‘অকাস’ জোট তিন দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, এই চুক্তি ঘোষণার সময়েই স্পষ্ট করে বলা হয়েছিল, তিনটি শক্তি একসঙ্গে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় রাজনীতিতে কাজ করবে। এই তিনটি দেশের মধ্যে অন্য কোনো দেশের অন্তর্ভুক্তি সম্ভব নয়। —আনন্দবাজার পত্রিকা
