এক পরীমনির মধ্যে তো সব সীমাবদ্ধ নয় :গয়েশ্বর রায়

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দুর্বল সরকারকে ব্ল্যাক মেইল করা সবার পক্ষে সম্ভব, দেশের অভ্যন্তরে সম্ভব, বিদেশেও সম্ভব। এই নানা ধরনের কাহিনি বেরুচ্ছে। এক পরীমনির কাহিনি দিয়ে হাজার খদ্দের চুপ। এক পরীমনির মধ্যে তো পরীমনি সীমাবদ্ধ না। পরীমনিকে নিয়ে মজা করা সরকারের সম্ভব হবে না।

গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সার্বভৌমত্ব রক্ষা পরিষদ (সরপ) আয়োজিত সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি ওসমানী গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ হোসেনের পরিচালনায় আলোচনাসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।