চাটমোহর উপজেলার বড়াল নদীতে ডুবে বিধবা এক নারী নিখোঁজ হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটলেও বিকেল পর্যন্ত ওই নারীর খোঁজ মেলেনি।
নিখোঁজ নারী হলেন- উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের মৃত আ: লতিফের মেয়ে ছারেদা বেওয়া ছারু (৫৫)।
চাটমোহর থানার ওসি মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, মহিলাটির খোঁজে বা মৃতদেহ উদ্ধারের জন্য রাজশাহী থেকে ডুবুরি আনা হচ্ছে। ধারণা করা হচ্ছে স্রোতের কারণে সে ভেসে গেছে।
ইত্তেফাক/এমএএম
