চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্ন দিতে প্রায় আধাঘণ্টা দেরি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার এ ঘটনা ঘটে।
জানা যায় সোমবার ছিল এসএসসি পরীক্ষার্থীদের ধর্ম বিষয়ক পরীক্ষা। এতে অন্য ধর্মের প্রশ্ন পত্র ঠিক থাকলেও ইসলাম ধর্মের প্রশ্নের প্যাকেটে ছিল। ফলে পরীক্ষার্থীদের যথাসময়ে প্রশ্নপত্র দিতে প্রায় আধাঘণ্টা দেরি হয়। কারণ, এ সময়ে সদরস্থ ফাতেমা জিন্নাহ কেন্দ্র থেকে ইসলাম ধর্মীয় প্রশ্ন আনা হয়।
আরও পড়ুনঃ ৩৬ বছর বয়সী নারীর বিরুদ্ধে ৯ বছরের বালককে ধর্ষণের অভিযোগ
এ ব্যাপারে কেন্দ্র সচিব নুর মোহাম্মদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন কম থাকার কথা স্কীকার করে বলেন, 'অন্য কেন্দ্র থেকে প্রশ্ন এনে পরীক্ষার্থীদের বিলম্ব সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। কোন ধরনের সমস্যার সৃষ্ঠি হয়নি।'
ইত্তেফাক/নূহু
