আনোয়ারায় হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৩

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

আনোয়ারায় ছোটো-বড় নদীনালা, খালবিল, পুকুর-ডোবা থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। আগে যেখানে পুঁটি, জাতটাকি, চিংড়ি, তিতপুঁটি, টেংরা, গোলশা, জিয়ল শিং, চাঁন্দা, বাইম মাছের মতো বিভিন্ন দেশীয় প্রজাতির মাছে ছেয়ে থাকত সেখানে মাত্র বছর কয়েক ব্যবধানে এসব মাছ পাওয়া দুষ্কর। জেলে আবদুল গফুর জানান, কারেন্টজালসহ বিভিন্ন ছোট জালে অবাধে মাছ শিকারের কারণে ছোটো-বড় সব ধরনের মাছ নিধন হচ্ছে। উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, দেশীয় মাছ রক্ষায় বাংলাদেশ মত্স্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) গবেষণা করছে। গবেষণার ফলাফল অনুযায়ী আমরা পদক্ষেপ নিব।