সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে রাজ্জাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে শহিদ মিনার পাশে ডাস্টবিন নির্মাণ করা হয়েছে। এতে শহিদ মিনার চত্বর আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পরিচর্যা আর দেখভালের অভাবে নির্মাণের পর থেকেই অবহেলা আর অযত্নে পড়ে রয়েছে শহিদ মিনারটি। পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবু সাইদ জানায়, দুর্গন্ধের কারণে স্কুলে আসতে মন চায় না। প্রধান শিক্ষক শামসুল আলম জানান, শিক্ষা বিভাগ ও পৌরসভায় লিখিতভাবে আবেদন করার পরও ডাস্টবিনটি অপসারণ করা হয়নি। ঐ ওয়ার্ডের পৌর কাউন্সিলর ফরহাদ হোসেন বলেন, ডাস্টবিন সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছি। কিন্তু জায়গা না পাওয়ায় তা সম্ভব হচ্ছে না।
