গাইবান্ধায় ইপিজেড স্থাপনের দাবিতে সমাবেশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় পলাশবাড়ী ও গাইবান্ধার মধ্যবর্তী সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপন, মেডিক্যাল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ব্রহ্মপুত্র সেতু বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুলের সামনে গাইবান্ধা নাগরিক মঞ্চ এই সমাবেশের আয়োজন করে। এতে ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মিহির ঘোষ, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, তেল গ্যাস বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদত্ হোসেন লাকু, নাগরিক মঞ্চের সদস্য সচিব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু প্রমুখ।