সাতকানিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
সাতকানিয়ায় পুকুরে ডুবে আজমীর ইসলাম তাইহান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের উত্তর রামপুর বদ্দার পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সে ঐ এলাকার সরোয়ার কামালের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও টেরিবাজারের ব্যবসায়ী মো. ফরিদুল ইসলাম জানান, বন্ধু সরোয়ার কামালের ছেলে প্রতিদিনের মতো আসরের নামাজ পড়তে ঘর থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় লোকজন তাকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে বদ্দার পুকুর ঘাটে তার জুতা দেখতে পেয়ে লোকজন পানিতে খুঁজতে থাকেন। রাত সাড়ে ৮টার সময় পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পশ্চিম ঢেমশা ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের জিন্নাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
