নিকলীর হাওরে নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:২৭

কিশোরগঞ্জ প্রতিনিধি ও নিকলী সংবাদদাতা

কিশোরগঞ্জের নিকলীর হাওরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে রনি (২২) এবং ১.৩০টার দিকে আলমগীর (২০) নামে দুই পর্যটকের লাশ হাওরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার বিকালে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন। রনি কুমিল্লার লাকসাম উপজেলার কোয়ালবাজার গ্রামের জসীমউদ্দিনের ছেলে এবং আলমগীর গাইবান্ধার সদর উপজেলার ভবানীপুর গ্রামের মো. সাইদুরের ছেলে। দুই জনই পিকআপ ভ্যানচালক এবং তারা ঢাকায় বসবাস করে।

নিকলী থানার ওসি মো. শামছুল আলম সিদ্দিকী লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, আত্মীয়স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।