রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জ শিশুপার্ক থেকে শুভ সাহা (২২) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে রামগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাছের সঙ্গে ঝুলানো অবস্থায় লাশটি উদ্ধার করেন। শুভ সাহা রামগঞ্জ পৌরসভার মধ্যে আঙ্গারপাড়ার কর্ন সাহার ছেলে। বাবা কর্ন সাহা জানান, কাল রাতে শুভ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে জানতে পারি তার লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
