২ লাখ ৬০ হাজার ডলার বিনিয়োগ পেল মার্চেন্টবে

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৬

প্রি-সিড রাউন্ডে ২ লাখ ৬০ হাজার ডলার অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট পেয়েছে তৈরি পোশাক খাতের বিজনেস টু বিজনেস (বিটুবি) মার্কেটপ্লেস ও সফটওয়্যার সেবাবিষয়ক স্টার্ট-আপ মার্চেন্টবে। প্রি-সিড রাউন্ডের এই বিনিয়োগ মার্চেন্টবে তৈরি পোশাক খাতের জন্য বিশেষায়িত বিজনেস ইন্টেলিজন্স সলিউশান, স্মার্ট ফ্যাক্টরি ম্যানেজমেন্ট টুলস ও বহুমাত্রিক প্ল্যাটফরম সেবার উন্নয়নে ব্যবহার করবে। এই বিষয়ে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার হোসেন সায়েম বলেন, তৈরি পোশাক খাতে গুণগত পরিবর্তন নিয়ে আসার লক্ষ্যে মার্চেন্টবের যাত্রা শুরু হয়েছে। এই বিনিয়োগ তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশান নিয়ে আমাদের ধারণাগুলোর পূর্ণ বাস্তবায়ন করতে সহায়তা করবে।  বাংলাদেশের তৈরি পোশাক খাতের ডিজিটাইজেশান, সাপ্লাই চেইনের সংযোগ এবং বাংলাদেশ থেকে বৈশ্বিক বায়ারদের সোর্সিংকে সহজ করার স্বপ্ন নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করে মার্চেন্টবে লিমিটেড। বর্তমানে মার্চেন্টবে ১ হাজারেরও বেশি সাপ্লায়ারের একটি প্ল্যাটফরম। —প্রেস বিজ্ঞপ্তি