হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ সাবিনা-সাজিদাদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৮

স্পোর্টস রিপোর্টার

উজবেকিস্তান হতে এখনও বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল ঢাকায় ফিরেনি। এশিয়ান কাপের খেলা শেষ হয়ে গেছে। আজ হংকংরে বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ফুটবল দল। এই ম্যাচটি আগে নির্ধারণ করা ছিল না। সেখানে যাওয়ার পর চূড়ান্ত হয়েছে। হংকং ফুটবল অ্যাসোসিয়েশনের আমন্ত্রনে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের গ্রুপ পর্বে শক্তিশালী জর্ডানের বিপক্ষে ৫-০ এবং ইরানের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে। কোচ গোলাম রাব্বানী ছোটন হংকং হতে বলেছেন,‘যদিও এই ম্যাচটি ফিফার টায়ার ওয়ান ম্যাচ নয় তার পরও দুই দেশের ফুটবল বন্ধুত্বপুর্ন বলে একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। আমার বিশ্বাস এই ম্যাচ হতে আমাদের মেয়েরা অনেক কিছু শিখতে পারবে।’