চলতি অর্থবছরে ৩২ হাজার কোটি টাকা ঋণ বিতরণ করবে আশা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

করোনা মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে প্রান্তিক মানুষকে সহায়তার লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরে আশা ৩২ হাজার  কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে, যার আওতায় আসবে প্রায় ৬৪ লাখ মানুষ। গত শনিবার আশার ৪২তম বার্ষিক সাধারণ সভায় এ লক্ষ্যমাত্রা গৃহীত ও অনুমোদিত হয়। এছাড়া, ২০২১-২২ অর্থবছরে উদ্বৃত্ত আয় থেকে আশা প্রায় ৩৫ কোটি টাকা সিএসআর কর্মসূচিতে ব্যয়ের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ, ফিজিওথেরাপি, স্যানিটেশন ইত্যাদি। আশার ৪২তম সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. ডালেম চন্দ্র বর্মন। আশার প্রেসিডেন্ট মো. আরিফুল হক চৌধুরী সদ্যসমাপ্ত আর্থিক বছরের ওপর প্রতিবেদন উপস্থাপন করেন। আশার ইভিপি মো. তৌফিকুল ইসলাম চৌধুরী সভা সঞ্চালনা করেন। —প্রেস বিজ্ঞপ্তি

 

০