স্বনামধন্য চিকিৎসক প্রফেসর ডা. চৌধুরী হাবিবুর রহমান আর নেই। গত শনিবার রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
দেশের প্রথিতযশা সার্জারি ও অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. চৌধুরী দীর্ঘদিন হলি ফ্যামিলি হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি ১৯৬৫ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৭২ সালে এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।
১৯৮৭ সাল পর্যন্ত তিনি লন্ডনের বিভিন্ন হাসপাতালে কাজ করেন।
ইত্তেফাক/এএএম
