চার ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

পাবনায় ট্রেনের ইঞ্জিন বিকল

পাবনা প্রতিনিধি

পাবনার টেবুনিয়া রেলওয়ে স্টেশনে রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের লোকোমোটিভ রেলওয়ে ইঞ্জিন বিকল হওয়ার চার ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রবিবার দুপুর ২টায় এ রুটে পুনরায় চালু হয় ঢালারচর এক্সপ্রেস। এর আগে সকাল ১০টার দিকে পাবনা-রাজশাহী রেল রুটের টেবুনিয়া নামক রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকল হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী ইঞ্জিন বিকল ইঞ্জিনটিকে সরানোর পর যাত্রীবাহী ঢালারচর এক্সপ্রেস রাজশাহীর দিকে ছেড়ে যায়। চার ঘণ্টা পর পাবনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।