ইবির ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা ২ নভেম্বর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৩

ইবি (কুষ্টিয়া) সংবাদদাতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। রবিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুচ্ছভুক্ত ব্যতিরেকে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা ডি ইউনিটের অধীনে আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান দৈনিক ইত্তেফাককে বলেন, ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্বের নিয়মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি শিগিগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।